,

নওয়াজের আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষণার পর জাতীয় পরিষদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার সকাল ৮টায এই ভোটগ্রহণ শুরু হয়। লাহোরের জাতীয় পরিষদের ১২০ নম্বর এই আসনে মোট ৪৪ জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

পাকিস্তান সেনাবাহিনী পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করছে। সকাল থেকেই বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রগুলোতে ভীড় করছেন। এই আসনে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ও ইমরান খানের দল তেহরিকে ইনসাফ পাকিস্তান (পিটিআই) এর প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বলে ধারণা করা হচ্ছে।

শান্তিপূর্ণ ভোটগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন পিটিআই এর প্রার্থী ড. ইয়াসমিন রশীদ। এই আসনে পিএমএল-এন এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ। তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী ফয়সাল মীরও নির্বাচনে থাকছেন হেভিওয়েট প্রার্থী হিসেবে। এছাড়া পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন রেহমান আনসারি।

এই আসনে মোট ভোট কেন্দ্র ২২০টি। যার মধ্যে ১০৩টি পুরুষ ও ৯৮ নারী ভোট কেন্দ্র রয়েছে। আর ১৯টি কেন্দ্রে নারী পুরুষ উভয ভোটাররাই ভোট দেবেন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৮৬।ডন

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক