,

বাঘের ভয়ে ‘হার্ট অ্যাটাক’ : ১২ বানরের মৃত্যু (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : বাঘের ভয়ে হার্ট অ্যাটাক করে মারা গেল ১২টি বানর। অবাককর হলেও ঘটনাটি সত্যিই ঘটেছে ভারতের একটি জঙ্গলে। ডেইলি মেইল, মিররসহ বেশিকিছু আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

খবরে বলা হয়, স্থানীয় এলাকাবাসী এতগুলো বানরের মৃত্যু দেখে প্রথমে বিস্মিত হন। পরে পশু চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন একই সময়ে হার্ট অ্যাটাকে বানরগুলোর মৃত্যু হয়েছে। তবে প্রথমে সন্দেহ করা হয়েছিল হয় তো বিষ প্রয়োগ করে বানরগুলোকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পরে ময়নাতদন্ত উঠে আসে বানরগুলোর মৃত্যুর প্রকৃত ঘটনা।

ভারতের উত্তর প্রদেশের কোতয়ালি মোহাম্মদ এলাকার পশুচিকিৎসকরা বানরগুলোর ময়নাতদন্ত করেন। চিকিৎসক সঞ্জীব কুমার বলেন, ময়নাতদন্তে এটা নিশ্চিত হওয়া গেছে যে কার্ডিয়াক অ্যারেস্টেই বানরগুলোর মৃত্যু হয়েছে। হতে পারে বাঘের হুংকারে আতঙ্কিত হয়ে বানরগুলো মারা যায়।

গত সোমবার বনবিভাগের কর্মীরা বানরগুলোর মরদেহ উদ্ধার করে। পরে একটি ভিডিওতে দেখা যায়, বন বিভাগের কর্মীরা বানরগুলোর মরদেহ একটি পলিথিন ব্যাগে ভরছেন। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই এলাকায় প্রায় বাঘ দেখা যায় এবং বানরগুলোর যে সময়ে মৃত্যু হয়েছে তখন অনেকে বাঘের গর্জনও শুনছেন।

https://youtu.be/Ebi8upGq9qY

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে