,

রাখাইনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার থেকে আবারো খুলে দেয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সরকারি সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার শনিবার এ খবর জানায়।

এ ব্যাপারে মাউংতাও শিক্ষা বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আশা করা হচ্ছে মাউংতাওয়ের বিভিন্ন গ্রামের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও একই পন্থা অবলম্বন করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ অঞ্চলে বিদ্রোহী রোহিঙ্গাগোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) ও নিরাপত্তা বাহিনীর মধ্যকার সংঘর্ষ প্রশমিত হওয়ায় অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়ে পড়া মোট চার হাজার ২২০ জন তাদের গ্রামে ফিরে এসেছে। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় তারা তাদের ঘরবাড়িতে ফিরে আসে। স্থানীয় কর্তৃপক্ষ এ অঞ্চলে আবারো শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

এর আগে, সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে গত আগস্ট থেকে এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে রাখাইনে পুলিশ স্টেশন, সেনা ঘাঁটি ও সীমান্ত চৌকিতে হামলা চালায় এআরএসএ। রোহিঙ্গা বিদ্রোহীদের এ হামলার পর নতুন করে সেনা অভিযান শুরু হয়। এ সেনা অভিযানে নারী ও শিশুসহ অসংখ্য রোহিঙ্গা নিহত হয়। জীবন বাঁচাতে গ্রাম ছেড়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয় শরণার্থীরা। বাংলাদেশে ইতিমধ্যে প্রায় চার লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে ধারণা করছে জাতিসংঘ। -সিনহুয়া

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক