সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব হিন্দু পরিষদকে মমতা : আগুন নিয়ে খেলবেন না

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্ব হিন্দু পরিষদকে কড়া ভাষায় জানিয়ে দিলেন, ‘আগুন নিয়ে খেলবেন না।’

দুর্গা পূজার বিজয়া দশমীর দিন পশ্চিমবঙ্গে অস্ত্র মিছিলের যে ঘোষণা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, তারই পরিপ্রেক্ষিতে এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মমতা।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘অস্ত্র নিয়ে মিছিলের অনুমতি দেওয়া হবে না, এটি বে-আইনি। আইনের কোনো লঙ্ঘন হলে তা কঠোর হাতে দমন করা হবে।’

মুখ্যমন্ত্রী মমতা শনিবার রাজ্যের সচিবলায় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বাজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কিছু লোক- তারা যদি চিন্তা করেন রাজ্যের শান্তি ছিনিয়ে নেবেন এবং বাংলার সংস্কৃতিকে আঘাত করবেন, তাহলে তাদেরকে পরিষ্কার ভাষায় বলব, আগুন নিয়ে খেলবেন না। আপনারা ভালো হোন এবং পূজা উদযাপন করুন।’

এ সময় মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন রাজ্য পুলিশের প্রধান সুরজিৎ কর পুরকায়স্থ। তিনিও বলেন, অস্ত্র মিছিলের অনুমতি দেওয়া হবে না।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা দিয়েছিলেন, মহররমের দিন দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ থাকবে। পরের দিন থেকে আবার বিসর্জন দেওয়া হবে। সমস্যাটা মূলত সেখান থেকেই শুরু। মমতার এমন সিদ্ধান্ত মানতে পারছেন না হিন্দু পরিষদের নেতারা।

এবার বিজয়া দশমী ৩১ সেপ্টেম্বর এবং মহররম ১ অক্টোবর। রাজ্যের মানুষকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের সুযোগ দিতে মহররমের দিন প্রতিমা বিসর্জন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন মমতা। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় রাজ্যের বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিশ্ব হিন্দু পরিষদ।

শুক্রবার বিজেপি ও তার অঙ্গ সংগঠন জানায়, দশমীর দিন তারা ‘শস্ত্র পূজা’ (অস্ত্র মিছিল) করবে। তাদের বক্তব্য, যদি মহররমের দিন অস্ত্র নিয়ে মিছিল হতে পারে, তাহলে দশমীর দিন কেন নয়? তবে মমতা জানিয়ে দিলেন, দশমীর দিন শস্ত্র পূজার নামে পশ্চিমবঙ্গে কোনো অস্ত্র মিছিল করতে দেওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা