,

ব্রাহ্মণবাড়িয়ায় চাউলের আড়ৎতে অভিযান, অর্থদণ্ড

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের অানন্দ বাজার চালপট্রিতে ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিওিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। সে সময় মেসার্স শামিম ও ইব্রাহিম এন্টারপ্রাইজ নামক দুইটি চালের গোডানে মজুদ চালের পরিমান পর্যবেক্ষণ করা হয়। লাইসেন্স পরিমাণের চেয়ে বেশি মজুদ চাল রাখার দায়ে মেসার্স ইব্রাহিম ট্রেডাস কে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান অাদালত।

শনিবার বিকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড.শাহানুর অালম এই অভিযান পরিচালনা করেন।

অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ড. শাহানুর অালম জানান, অবৈধভাবে চাউল মজুদ রাখার কারনে দেশে কৃত্রিম সংকট দেখা দিতে পারে। তাই গোপন সংবাদের ভিত্তিতে অামরা শহরের কয়েকটি দোকানে অভিযান চালায়। এর মধ্যে মেসার্স ইব্রাহিম মিয়া চাউলে দোকানে মজুদ নিয়ে সন্দেহ হয়। যে পরিমান চাউল থাকার কথা এর চেয়ে বেশী মজুদ করে রেখেছেন তিনি। চাউলের সঠিক হিসাব না দেত্তয়াতে প্রাথমিক ভাবে সর্তকতামূলক তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অামাদের এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

অভিযানে চলাকালে আরো উপস্হিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, নিবার্হী ম্যাজিস্ট্রেট মো.মাসুদ, জেলা খাদ্য পরিদর্শক হাফসা হাই, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাদেশে কিছু অবৈধ মজুতদার একটি সিন্ডিকেট মার্ধ্যমে বেশ কয়েকদিন যাবৎত চালের বাজার কৃএিম সংকট তৈরী করে রেখেছেন বলে নানা ভাবে অভিযোগ উঠছে আর এতে প্রতিনিয়ত প্রতিকেজি চাউলে ক্ষেএ বিশেষে ৩/৪টাকা করে বাড়ছে। যা সাধারণ মানুষের একেবারেই চলে গিয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ