,

ব্রাহ্মণবাড়িয়া বই মেলা শুরু

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ।

উদ্বোধন শেষে হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তুষার আবদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা ক্লাসে ক্লাসে বুক ক্লাব গড়ে তোল। এর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। বই পড়ার অভ্যাস গড়ে উঠবে।

সভায় আরো বক্তব্য রাখেন-আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, অনন্যা প্রকাশনীর প্রকাশক মমিনুল হক, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

অনুষ্ঠানে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবং আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলা সকাল ১০টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত খোলা থাকবে। এতে ১০টি স্টল অংশ নেয়। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ