,

প্রথম মানববিহীন যুদ্ধ হেলিকপ্টার প্রকাশ্যে আনল চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশের বাজারে বিক্রির জন্য তাদের প্রথম মানববিহীন যুদ্ধ হেলিকপ্টার AV500W প্রকাশ্যে আনল চীন৷এই হেলিকপ্টারটি তৈরি করেছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পস অফ চায়না৷

মানববিহীন যুদ্ধ এই হেলিকপ্টারটির দৈর্ঘ্য ৭.২ মিটার, ওজন ৪৫০ কিলোগ্রাম ও গতিবেগ ঘন্টায় ১৭০ কিলোমিটার৷ সূত্রের খবর, ১২০ কিলোগ্রাম ওজনের অস্ত্র ও মালপত্র বহনে সক্ষম এই কপ্টার৷ এর অন্যতম নির্মাণকর্তা জিয়াং তাইয়ু জানিয়েছেন, গত অগস্ট মাসে প্রথম পরীক্ষায় সফল হয়েছে এই কপ্টার৷ এমনকি যেকোন স্থান ও পরিবেশে ওঠা-নামা করতেও সক্ষম এটি৷ চলতি বছরের মধ্যে কপ্টারটির চূড়ান্ত পরীক্ষা শেষ করতে চায় চীন৷ ২০১৮ থেকে শুরু হবে বিদেশে বিক্রি৷

এখনও পর্যন্ত আমেরিকা ও ইজরায়েলের কাছে শুধুমাত্র রয়েছে মানবহীন যুদ্ধ হেলিকপ্টার৷ সেই তালিকায় নতুন সহযোজন চীন৷

বিশেষজ্ঞরা বলছে, আট কিলোগ্রাম ওজনের এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল বহনে সক্ষম এই হেলিকপ্টার৷ এতে রয়েছে ব়্যাডার হোমিং টেকনলগি৷ পাঁচ কিলোমিটার দূরে থাকা শত্রুকে নিমেষে খতম করতে পারবে এটি৷ এছাড়া রয়েছে বোম্বার মেশিন৷

চীনা মিডিয়া সূত্রের খবর, মধ্য-প্রাচ্যের যে সমস্ত দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে মূলত তাদেরকেই এই কপ্টার বিক্রি করতে চায় চীন৷ সূত্র: কলকাতা টুয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক