,

সেই খোলা চিঠিতে শাবানা আজমি-জাভেদ আখতারসহ ছয়জনের স্বাক্ষর

news-image

অনলাইন ডেস্ক : রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়ে লেখা চিঠিতে আরও ছয় বিশিষ্ট বিশ্ব ব্যক্তিত্ব স্বাক্ষর করেছেন। চিঠিতে নতুন স্বাক্ষরকারীরা হলেন সঙ্গীততারকা বুনো, মানবাধিকার কর্মী রিচার্ড কার্টিস, শিক্ষাবিদ ও খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খান, মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর ভারতীয় অভিনেত্রী ও মানবাধিকার কর্মী শাবানা আজমি এবং কবি ও গীতিকার জাভেদ আখতার।

১৩ সেপ্টেম্বর লেখা ওই খোলা চিঠিটি লিখেন ১২ নোবেল জয়ীসহ ৩০ জন বিশিষ্ট বিশ্ব ব্যক্তিত্ব। চিঠিতে মিয়ানমার থেকে শরণার্থী প্রবাহ বন্ধ ও তাদের ফিরিয়ে নেওয়া, রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, জাতিসংঘের ট্রানজিট ক্যাম্প স্থাপন ও পীড়িত এলাকা পরিদর্শনসহ সাত দফা সুপারিশ তুলে ধরা হয়।

খোলা চিঠিতে স্বাক্ষর করেন নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বেটি উইলিয়াম্স, মেইরিড মাগুইর, আর্চবিশপ ডেসমন্ড টুটু, অসকার আরিয়াস সানচেজ, জোডি উইলিয়ামস, শিরিন এবাদী, লেইমাহ বোয়ি, তাওয়াক্কল কারমান, মালালা ইউসুফজাই, স্যার রিচার্ড জে. রবার্টস ও এলিজাবেথ ব্ল্যাকবার্ন।

ওই ১২ নোবেলজয়ীর সঙ্গে আরও স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ হামিদ আলবার, ইতালির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, এমা বোনিনো, ব্যবসায়ী নেতা ও সমাজসেবী স্যার রিচার্ড ব্র্যানসন, নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রো হারলেম ব্রান্ড্টল্যান্ড, উদ্যোক্তা ও সমাজসেবী মো ইব্রাহীম, মানবাধিকার কর্মী কেরি কেনেডি, লিবীয় নারী অধিকার প্রবক্তা, এসডিজি সমর্থক আলা মুরাবিত, ব্যবসায়ী নেতা নারায়ণ মুর্তি, থাইল্যান্ডের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া, আসিয়ানের প্রাক্তন মহাসচিব সুরিন পিটসুয়ান, ব্যবসায়ী নেতা, এসডিজি সমর্থক পল পোলম্যান, আয়ারল্যান্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ম্যারি রবিনসন,জাতি সংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশান্স নেটওয়ার্ক পরিচালক জেফরে ডি. সাচ, অভিনেতা ফরেস্ট হুইটেকার, এবং ব্যবসায়ী নেতা ও সমাজসেবী জোকেন জাইটজ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক