,

কিমের সঙ্গে লড়াইয়ের অস্ত্র আমাদের আছে : যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে উত্তাপ ছড়িয়ে ধারাবাহিকভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে জাপানের উপর দিয়ে ছোড়া পিয়ংইয়ংয়ের সবশেষ মিসাইল হানার পরে কিমকে হুঁশিয়ার করে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হুমকি দিয়ে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের মোকাবিলা করার মতো সমরাস্ত্র ওয়াশিংটনের ভাণ্ডারে মজুদ রয়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে এমন বিবৃতি দিয়েছে নিরাপত্তা উপদেষ্টা এইচ. আর ম্যাকমাস্টার।
এদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যখন ভারত সফরে ব্যস্ত , ঠিক তখনই জাপানকে লক্ষ্য করে ফের মিসাইল নিক্ষেপ করল কিমের দেশ। সূত্রের খবর, জাপানের ১,২০০ মাইল পূর্বে মহাসাগরে গিয়ে পড়েছিল এটি। প্রতিউত্তরে, দক্ষিণ কোরিয়া ব্যালিস্টিক মিসাইল মহড়ায় নেমে পড়েছিল। চলতি বছরে উত্তর কোরিয়া অনেকগুলো মিসাইল পরীক্ষা করে। তার এই পদক্ষেপে কড়া নজর রয়েছে যুক্তরাষ্ট্রেরও।

প্রসঙ্গত, জাপানকে ডুবিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। জাপানে বিধ্বংসী পরমাণু হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছিল। জাপানের চারটি বৃহৎ দ্বীপকে পরমাণু অস্ত্রের আঘাতে সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিল উত্তর কোরিয়ার এক মুখপাত্র। যে দ্বীপগুলোকে টার্গেট করা হয়েছে সেগুলো হল হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক