,

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বিজয়নগরে মুসল্লিদের বিক্ষোভ

news-image

বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র হরষপুর দেওয়ান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সাধারণ মুসল্লিগণ মায়নমারের রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে আজ শুক্রবার জুমা নামাজ শেষে বিজয়নগর সচেতন ইসলামিক ছাত্র ফোরাম এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বেড় করে । বিক্ষোভ মিছিলে এলাকায় সর্ব শ্রেণির লোকজন স্বতঃস্ফুত ভাবে অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে হরষপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মেইন গেইট প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া হরষপুর মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা আব্দুল মুকিত দেওবন্দী, সিনিয়র মুহাদ্দিস ও দেওয়ান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী হরষপুরী, হরষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এস.এম. জহিরুল আলম চৌধুরী(টিপু), মোঃ নাছির মিয়া, মাওলানা মনজুরুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মারজানুল বারী সিরাজী, , মাওলানা মাহমুদুল হাসান রাহমানী, মাওলানা জাবের মাহমুদ, হাফেজ এনামুল হক রুবেল, মাওলানা সাদ্দাম হোসাইন রাহমানী, ছাত্রলীগ নেতা শেখ এমরানুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ