,

প্রশিক্ষণ চলাকালে বিস্ফোরণে ১ মার্কিন কমান্ডো নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বিস্ফোরক সংক্রান্ত প্রশিক্ষণ চলাকালে এক মার্কিন কমান্ডো নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দেশটির নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্রাগ সামরিক কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন আর্মি স্পেশাল অপারেশন্স কমান্ড।

মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন্স কমান্ডের মুখপাত্র কর্নেল রব বকহোল্ট জানান, আহত সেনাদেরকে ঘাঁটির উমেক আর্মি মেডিক্যাল সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। বকহোল্ট জানান, নিহত সেনার নাম সার্জেন্ট আলেক্সান্ডার পি. ডালিডা। তার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে উভচর গাড়ি উল্টে আগুন ধরে ১৫ মেরিন সেনা আহত হওয়ার মাত্র একদিনের মধ্যেই নতুন করে হতাহতের এ ঘটনা ঘটলো।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক