,

ভারতে আনসারুল্লাহ টিমের সদস্য সন্দেহে বাংলাদেশি আটক

news-image

নিউজ ডেস্ক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সন্দেহে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আজ শুক্রবার ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় আটক আব্দুল্লাহর বাড়ি। এবিটি জঙ্গিদের ভারতে বসবাসের ব্যবস্থা করাই ছিল তার মূল কাজ। পুলিশের জিজ্ঞাসাবাদে সে এসব কথা স্বীকার করেছে।

এতে আরও বলা হয়, আব্দুল্লাহকে আটকের পর এবিটি’র স্লিপার সেলের খোঁজে রাজ্যটির তিন জেলায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

এ ব্যাপারে লখনৌয়ে রাজ্য পুলিশের মহাপরিদর্শক অসীম অরুণ বলেন, ভারতের এন্টি টেরর স্কোয়াড জেলার চারথাওলের কুটেসারা এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুনকে আটক করে।

তিনি জানান, আব্দুল্লাহ নিজের পরিচয় গোপন করে আধার কার্ড ও পাসপোর্ট নিয়েছিল। সে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। জঙ্গিদের বিশেষ করে বাংলাদেশি জঙ্গিদের ভুয়া পরিচয় প্রমাণ ও ভারতে তাদের নিরাপদ আশ্রয় তৈরির কাজ করত।

এর সাথে সংশ্লিষ্ট আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও একজন এনআইএ কর্মকর্তা জানান।

এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) একটি সূত্র জানিয়েছে, গত এক মাস ধরে ওই এলাকায় গা ঢাকা দিয়ে ছিল আব্দুল্লাহ। ২০১১ সাল থেকে সে দারুল উলুম দেওবন্দে বসবাস করছিল।

উল্লেখ্য, আল কায়েদার ভাবাদর্শে উদ্বুদ্ধ ইসলামি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমকে ২০১৫ সালের ২৫ মে নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার। সেক্যুলার লেখক ও ব্লগারদের ওপর ধারাবাহিক হামলার জন্য এবিটি জঙ্গিদের দায়ী করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে