,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে মোহসিন মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। মৃত মোহসিন কুমিল্লার বুড়িচং উপজেলার শফিক মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, বিকেলে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ছাদে থাকা ওই যুবক নামার চেষ্টা করে।

ট্রেনটি চলন্ত অবস্থায় থাকায় ভারসাম্য রক্ষা করতে না পেরে সে ট্রেনের নিচে পড়লে তার হাত কেটে যায়। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ