,

সু চিকে নৈতিকতার কথা মনে করিয়ে দিলেন ট্রুডো

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির সঙ্গে ফোনে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এসময় রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সরকার যে আচরণ করছে, সে বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। রোহিঙ্গা সংকটে নৈতিক ও রাজনৈতিক নেতা হিসেবে সু চির ভূমিকার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছেন ট্রুডো।

বুধবার সু চির সঙ্গে ফোনে কথা বলেন ট্রুডো। সু চিকে কানাডার দেয়া সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহারের দাবির পরিপ্রেক্ষিতে দুই নেতার মধ্যে ফোনালাপ হলো।

ট্রুডো বলেছেন, ২০০৭ সাল থেকে সু চি কানাডার সম্মানীয় নাগরিক। এছাড়া শান্তিতে নোবেলজয়ী, তার দেশে শান্তি অচিরেই ফিরে আসুক এমন প্রত্যাশা করি।

তিনি জোর দিয়ে বলেছেন, এখনই সু চি যেন ব্যবস্থা গ্রহণে কোনো উদ্যোগ নেন। এ ব্যাপারে তাদের গভীর উদ্বেগ রয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী অফিস থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। যাতে দু’নেতা-নেত্রীর কথোপকথনের সারসংক্ষেপ উঠে এসেছে।

জাস্টিন ট্রুডো বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী ও রাজনৈতিক নেতাদের মধ্যে আলোচনা করে সংঘাতমূলক পরিস্থিতি উন্নয়নে কাজ করতে হবে। এ জন্য সু চি ব্যবস্থা নিতে পারেন। পাশাপাশি রাখাইন রাজ্যের মানুষদের ওপর যেকোনো ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। নির্বিঘ্ন বসবাসের ব্যবস্থা করতে হবে, আর নিশ্চিত করতে হবে জাতিংসঘের প্রবেশাধিকার।

গত ২৪ অগাস্ট রাতে মিয়ানমারের রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে সেনা অভিযান শুরু হয়। তখন থেকেই বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের স্রোত চলছে। মঙ্গলবার পর্যন্ত পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা তিন লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে বলে জাতিসংঘ কর্মকর্তারা ধারণা করছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক