,

আফ্রিকার সেরা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কেলেঙ্কারি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার একটি সেরা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ফল জালিয়াতির অভিযোগে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। উগান্ডার মাকারেরে বিশ্ববিদ্যালয় সম্প্রতি আবিষ্কার করে যে এই শিক্ষার্থীরা ২০১৫ সালে কোনোভাবে তাদের স্নাতক পরীক্ষার নম্বর বাড়িয়ে নিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বার্নাবাস নাওয়াঙগুয়ে বলছেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শাখায় ফল তদারক করা যাদের দায়িত্ব তাদের মধ্য থেকে কেউ এ কাজ করে থাকতে পারে বলে সন্দেহ করেন তিনি। যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত চলছে তাদের ডিগ্রি স্থগিত করা হয়েছে। গত দুই বছর আগে কলা ও সমাজ বিজ্ঞান বিভাগের ৬০০ শিক্ষার্থীর স্নাতক ফল বাতিল করা হয়। কারণ এরা পাশ মার্কের চেয়ে কম নম্বর পেয়েছিলেন বলে একজন তথ্য ফাঁস করে দেয়।

পুরো আফ্রিকাজুড়ে মাকারেরে বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। এর ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে বহু বিদেশিও পড়াশুনা করছেন। তানজানিয়ার প্রথম প্রেসিডেন্ট জুলিয়াস নায়াররেসহ আফ্রিকার বিভিন্ন দেশের বেশ কয়েকজন রাষ্ট্রনেতা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক