,

ইলিশ ধরতে গিয়ে এটি কী উঠল জালে! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ইলিশের ভরা মরশুম। জাল ফেললেই উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গতকাল বুধবার ইলিশ ধরার আশায় ভারতের হাওড়ার ফুলেশ্বরে গঙ্গায় জাল ফেলেছিলেন মৎস্যজীবীরা। কিন্তু ইলিশের বদলে যা উঠল, তা দেখে তাঁরাও অবাক!

উলুবেড়িয়ার কাছে ফুলেশ্বর বাংলোর পাশে জাল ফেলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। ইলিশ ধরতে বেশ ঘন বুনোনের জাল ফেলেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই বেশ ভারী কিছু জালে বাধে। ইলিশ উঠেছে ভেবে জাল টেনে তুলতেই দেখা যায়, জালের মধ্যে ধরা পড়েছে একটি শুশুক।

মৎস্যজীবীরা খেয়াল করেন, শুশুকটির গায়ে বেশ কয়েক জায়গায় আঘাত রয়েছে। প্রাণীটির শুশ্রুষার জন্য মৎস্যজীবীরা সেটিকে ধরে ফুলেশ্বর বাংলোর ভিতরের একটি পুকুরে ছেড়ে দিয়ে বন দফতরে খবর দেন।

যদিও অভিযোগ, বন দফতরের কর্মীরা আসতে অনেকটাই দেরি করেন। পরে বন দফতরের কর্মীরা এসে শুশুক দেহে থাকা আঘাতগুলির পরিচর্যা করার পরে সেটিকে ফের গঙ্গায় ছেড়ে দেওয়া হয়। ইলিশের ভরা মরশুমে শুশুকটির যত্নআত্তিতে ওই মৎস্যজীবীদের অনেকক্ষণই মাছ ধরা বন্ধ রাখতে হয়। যদিও, সুস্থ ভাবে প্রাণীটিকে গঙ্গায় ফিরিয়ে দিতে পেরেই তাঁরা খুশি। খবর এবেলার।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক