,

কুয়ালালামপুরে স্কুলে আগুন, মৃত ২৫ শিক্ষার্থী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি ধর্মীয় স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে জালান দাতুক কেরামত এলাকায় একটি স্কুলে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন দ্রাহমান বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী এবং দুজন শিক্ষক। তাদের বয়স এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই ধরনের স্কুলে সাধারণত পাঁচ থেকে ১৮ বছর বয়সী শিশুরা পড়ালেখা করে। সেখানে বিশেষ করে কোরআন শিক্ষা দেওয়া হতো। কর্মকর্তারা বলছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনা বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এ ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে টুইট করেছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৫ সাল থেকে এই ধরনের ২০০টিরও বেশি অগ্নিকাণ্ড ঘটেছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক