শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের দরিকান্দি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দরিকান্দি ইউপির উদ্যোগে খাল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা হয়। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। এ সময় বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মহিদুল আলম, সমাজসেবা কর্মকর্তা সুরভী আফরোজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব, পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান, ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, দরিকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহিদুল হক দানিছ, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক সৈয়দ মোঃ আজিজ, দরিকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসহাকুর রহমান নাজিম, সাধারণ সম্পাদক আল মামুন সহ সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। এর পূর্বে খাল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে, বৃক্ষবীজ রোপন, দুস্থ ছয় ব্যক্তির মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথি মোঃ নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বাঞ্ছারামপুরের রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে দরিকান্দি। এখান থেকেই বাঞ্ছারামপুরের প্রথম মন্ত্রী, প্রথম এমপি, প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আর আমি যখন প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই তখন দরিকান্দি তাজুল ইসলাম আদর্শ কলেজের পুকুর ভরাট করে মাঠ নির্মানের জন্য ৩৫লাখ টাকা বরাদ্দ দিয়েছিলাম। বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে দরিকান্দি ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এখানে সুযোগ্য চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বপনের আপ্রাণ চেষ্টায় এবং তাজ ভাইয়ের সার্বিক সহযোগিতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আজকে দরিকান্দি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করলাম।”

এ জাতীয় আরও খবর

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প