,

আশুগঞ্জে মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ॥

news-image

সন্তোষ সূত্রধর ,আশুগঞ্জ থেকে ॥ মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের জাগ্রত আশুগঞ্জবাসী। বুধবার সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১টা আশুগঞ্জ গোলচত্বর এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাগ্রত আশুগঞ্জবাসীর আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ঈশা খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি মোবারক আলী চৌধুরী, আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিন শিকদার উপজেলা আহলে সুন্নাত আল জামায়াতের সভাপতি মাওলানা কাজী মহিউদ্দিন মোল্লা, জেলা পরিষদের মিহলা কাউন্সীলর স্বপ্না বেগম, উদিচি শিল্প গোষ্ঠির সভাপতি আজিজ মুন্সী, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মুর্শেদ খা, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস আলী, মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি।
মানববন্ধনে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক কর্মচারী ইউনিয়ন, পরিবহন শ্রমিক ইউনিয়ন, রাইস মিল শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা সংগঠনের নানা শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তরা মিয়ানমারের গনহত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, অং সাং সুচির নোবেল শান্তি পুরস্কার বাতিল করার দাবী জানান। পাশাপাশি ৭ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে যে মানবতার ইতিহাস স্থাপন করেছেন সে জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেলে শান্তি পুরস্কার দেয়ার দাবী জানান।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ