,

মন্ত্রীর প্যান্ট খোলা ভাস্কর্য নিয়ে বিতর্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের পরিবেশ মন্ত্রী প্যান্ট খুলে প্রকাশ্যে মলত্যাগ করছেন, এমন ভঙ্গীতে তৈরি করা একটি ভাস্কর্য ক্রাইস্টচার্চের এক কাউন্সিল অফিসের স্থাপনের পর এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পরিবেশ মন্ত্রী নিক স্মিথের এই ভাস্কর্যটি তৈরি করেছেন শিল্পী স্যাম মেহন। নিক স্মিথের প্যান্ট তার গোড়ালির কাছে, তার পুরুষাঙ্গ দেখা যাচ্ছে। তিনি এক গ্লাস পানির মধ্যে মলত্যাগ করছেন। নিউজিল্যান্ডের সরকার নদী এবং হ্রদের পানির মান রক্ষার জন্য যে নতুন নীতি নিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে শিল্পী এই মূর্তিটি তৈরি করেছেন।

সমালোচকরা বলছেন, সরকারের এই নীতি খুবই শিথিল। এতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার মাধ্যমে পানি দূষিত হওয়ার আশংকা আছে। পরিবেশবাদীদের এই প্রতিবাদ বন্ধ করার জন্য পরিবেশ দফতর বেশ কিছু ব্যবস্থা নিয়েছিল। আদালত নিষেধাজ্ঞা জারি করেছিল যে এই ভাস্কর্যটি পরিবেশ দফতরের সামনে স্থাপন করা যাবে না। এরপর পরিবেশবাদীরা এই ভাস্কর্যটি স্থাপন করে একটি ফুটপাথে।

এই প্রতিবাদকে খুবই ‘স্থূল’ বলে যে সমালোচনা হচ্ছে, তার উত্তরে শিল্পী স্যাম মেহন বলেন, যদি আপনি কোন রাজনৈতিক বিষয় সম্পর্কে মন্তব্য করতে চান, সেটি চিনি মাখিয়ে বলবেন। আমি এই আইডিয়াটা আসলে পেয়েছি মন্ত্রী আমাদের সঙ্গে যা করছেন সেখান থেকে। যদি এটি দেশে দুপক্ষের লোকজনই হাসাহাসি করেন, তাহলেই আমি বুঝবো তারা ওষুধটা গিলেছেন। মন্ত্রী অবশ্য এই ভাস্কর্যকে একেবারেই স্থূল ব্যাপার বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, এটিকে তিনি খুব বেশি পাত্তা দিচ্ছেন না। -বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে