,

শুরু হচ্ছে জাতিসংঘের ৭২তম অধিবেশন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :‘স্থিতিশীল পৃথিবীতে মানুষের জন্য শান্তি আর মর্যাদাপূর্ণ জীবনের সংগ্রাম’কে উপজীব্য করে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় অধিবেশন উদ্বোধন হবে। যা বাংলাদেশ সময় রাত দেড়টা। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। সাধারণ বিতর্ক শুরু হবে ১৯ সেপ্টেম্বর। সঙ্গত কারণেই এবারের অধিবেশনে শিক্ষা, পরিবেশ, সামাজিক উন্নয়ন, বাণিজ্য, লিঙ্গ, মানব উন্নয়ন, বিশ্বায়ন, তথ্য-প্রযুক্তি ও উদ্ভাবন, পানি ও পয়ঃনিষ্কাশনের মতো ইস্যুগুলো প্রাধান্য পাবে। এছাড়া আলোচনায় থাকবে জাতিসংঘের এজেন্ডা ২০৩০।

অধিবেশন রোহিঙ্গা ইস্যু তুলবে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেখানকার সেনা বাহিনীর নির্যাতন, হত্যা, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া এবং প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ায় সৃষ্ট সংকট সাধারণ অধিবেশনে তুলে ধরবে বাংলাদেশ। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানিয়েছেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। প্রধানমন্ত্রী এবারের জাতিসংঘের সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন। এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানও জানিয়েছেন তিনি জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।

এবারের অধিবেশনে সভাপতিত্ব করবেন স্লোভেনিয়ার কূটনীতিক মিরোস্লাভ লাজক্যাক। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে তার শপথের মধ্য দিয়ে ৭১তম সাধারণ অধিবেশনের সমাপ্তি ঘটলো। মিরোস্লাভ ৭১তম অধিবেশনের সভাপতি পিটার থমসনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক