,

ইরমার তাণ্ডব : ফ্লোরিডা অন্ধকারে, কিউবায় নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হারিকেন ইরমার তাণ্ডবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এখনও বিপর্যস্ত। প্রবল ঝড় ও বৃষ্টির কারণে ৩০ লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ নেই। এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মায়ামির একটা বড় অংশ এখনো পানির নীচে। ইরমা ক্যাটাগরি ৪ থেকে ক্যাটাগরি ১ ঝড়ে পরিণত হলেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না সাধারণ মানুষ।

এদিকে, সোমবার কিউবার দিকে এগোতেই এই ঝড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজধানী হাভানায় অধিকাংশেরই মৃত্যু হয়েছে বাড়ি চাপা পড়ে। সোমবার সকালে উদ্ধারকাজ শুরু হয়েছে।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানিয়েছেন, যতক্ষণ না স্থানীয়রা বাড়ি ফিরতে পারছেন, ততক্ষণ ক্ষতির মাত্রা আন্দাজ করা সম্ভব নয়।
আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এই ঝড় যেন এক বিরাট দৈত্যের মতো। এই পরিস্থিতিতে আমরা মানুষের জীবন নিয়ে ভাবছি।

কী পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হল তা নিয়ে ভাবছি না।’ আবহাওয়া অফিসের মতে, এই ঝড় ফ্লোরিডার পশ্চিম উপকূল ধরে এগোনোয় ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হয়।

হোয়াইট হাউসের সোশ্যাল মিডিয়া প্রধান ড্যান স্কাভিনো আজ জলমগ্ন মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের ভুল ভিডিও টুইট করে বিপাকে পড়েছেন।

বিমানবন্দরের পক্ষ থেকে ভুল ধরিয়ে দেয়ার পর টুইটটি মুছে দেন ড্যান। সোমবার পর্যন্ত এই বিমানবন্দর থেকে যাত্রী বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার সকালে ইরমা ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে অরল্যান্ডোর উপর দিয়ে বয়ে যায়। পর্যটকদের প্রিয় এই শহর এখন প্রায় পুরোটাই পানির নীচে। একই অবস্থা ট্যাম্পা শহরের। ছিঁড়ে পড়েছে বিদ্যুতের লাইন। পরিস্থিতি এতটাই খারাপ যে, ঘরবাড়ি ছেড়ে যাওয়া বাসিন্দারা বাড়ি ফিরতে পারছেন না। বিপর্যয়ের সুযোগে অবাধে লুটপাট চলছে বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক