,

রোহিঙ্গা সংকট: সুচিকে ইরানের চিঠি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান বন্ধ করতে দেশটির সরকারকে আহ্বান জানিয়েছে ইরান। মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচিকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের বিশেষ সহকারী শাহিনদোখত মোল্লাভেরদি।

রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস গণহত্যার নিন্দা জানিয়ে সুচির উদ্দেশে চিঠিতে বলা হয়, অতীতে আপনি সরকারের কাছে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। আশা করছি, আপনি নিজের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেবেন। নিজের মানবতাবাদী ভাবমর্যাদাকে প্রমাণের জন্য বর্তমানের চেয়ে ভালো সময় আপনি আর পাবেন না।

সুচিকে লেখা চিঠিতে আরো বলা হয়, আপনার কাছে আবেদন, চলমান নজিরবিহীন সহিংসতা বন্ধে এবং দুর্গত জনগোষ্ঠীর কাছে আন্তর্জাতিক সাহায্য পৌঁছে দিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিন।

মিয়ানমারের ‘মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস’ রয়েছে বর্ণনা করে চিঠিতে শাহিনদোখত মোল্লাভেরদি বলেন, আমরা আশা করব আপনার একান্ত উদ্যোগে মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলমান সহিংসতার অবসান হবে এবং মিয়ানমার সরকার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে সে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক