,

ভারত রোহিঙ্গাদের তাড়াতে পারে না : জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ামার থেকে দেশটির সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের ক্ষেত্রে ভারত সরকারের গৃহীত রোহিঙ্গা নীতির নিন্দা করেছে জাতিসংঘ।

সোমবার এক বিবৃতি দিয়ে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, ভারত যেভাবে রোহিঙ্গাদের গণ-বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তা করা যায় না।

যেখানে রোহিঙ্গারা অত্যাচারের সম্মুখীন হচ্ছেন, সেই মায়ানমারেই তাঁদের ফিরতে বাধ্য করে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ভারতে এই মুহূর্তে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছেন এবং তাঁদের অনেককেই ভারত ইতোমধ্যে শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হুসেইন এক বিবৃতিতে জানান, যে সময় রোহিঙ্গাদের নিজেদের দেশে তাঁদের উপর হিংসাত্মক আক্রমণ চলছে, সেই সময়ে রোহিঙ্গাদের বহিষ্কার করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, জাতিসংঘ তার নিন্দা করছে।

ভারতের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে হুসেইন বলেছেন, ভারত এই ভাবে গণ-বহিষ্কার করতে পারে না বা মানুষকে সেখানেই ফিরতে বাধ্য করতে পারে না, যেখানে গেলে তাঁদের অত্যাচারিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক