,

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

news-image

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার (১৬) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কাউছার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া পূর্ব পাড়ার আসাদ মিয়ার ছেলে। গতকাল দুপুরে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে এ ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানায়, কাউছারদের বাড়ির উত্তর পাশের খালি জায়গায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের (এলটি) কাভার বিহীন ক্যাবল ঝুলে আছে। ক্যাবলগুলো খুবই নিচে হওয়ায় ঝুঁকির কথা তারা একাধিকবার স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)কে অবহিত করেছেন। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি তারা।

গতকাল দুপুর ১২টার দিকে কাউছার মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে খালি জায়গা দিয়ে হাঁটতে থাকে। মাথা বরাবর ক্যাবল যে ঝুলছে সেটি খেয়াল করেনি। হঠাৎ করে ওই ক্যাবলে মাথা লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে যায় কাউছার। কয়েক মিনিটের মধ্যে কাউছারের মৃতদেহ মাটিতে পড়ে যায়। আশপাশ থাকে দৌড়ে গিয়ে লোকজন কাউছারকে উদ্ধার করেন। ততক্ষণে কাউছারের মৃত্যু হয়ে গেছে। কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. শরাফত আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ