,

রোহিঙ্গা ইস্যুতে ভারতের সমালোচনায় জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :৪০ হাজার রোহিঙ্গাকে ভারত থেকে বের করে দেয়ার হুমকির পরিপ্রেক্ষিতে দেশটির সমালোচনা করেছে জাতিসংঘ। সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে দিল্লির এ সমালোচনা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ-আল হুসেইন।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ৪০ হাজার রোহিঙ্গাকে দেশ থেকে বের করে দেয়ার হুমকির বিষয়ে ভারতের সমালোচনা করেছেন জেইদ রাদ-আল হুসেইন। এছাড়া, গো-রক্ষার নামে ভারতে চলা সহিংসতা ও সম্প্রতি সাংবাদিক গৌরি লঙ্কেশ খুন হওয়ার বিষয়েও দিল্লির সমালোচনা করেন তিনি।

অবশ্য, জেইদ রাদ-আল হুসেইনের এই সমালোচনার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ভারতের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগেও চলতি বছরের শুরুতে সাম্প্রদায়িকতা বৃদ্ধি, জাতিগত সহিংসতাসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতে ভারতের সমালোচনা করেছিল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

গত ২৪ আগস্ট রাতে রোহিঙ্গারা রাখাইনের মং তাও এলাকার বিভিন্ন গ্রামে ২৪টি পুলিশ স্টেশনে হামলা চালায়। তারা সেনা ঘাঁটি ও সীমান্ত চৌকিতেও হামলা চালায়। রোহিঙ্গা বিদ্রোহীদের এ হামলার পর নতুন করে সেনা অভিযান শুরু হয়। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গ্রাম জ্বালাও-পোড়াও, হত্যা ও ধর্ষণের অভিযোগ উঠেছে মিয়ানমার সেনার বিরুদ্ধে। এ সেনা অভিযানে নারী ও শিশুসহ অসংখ্য রোহিঙ্গা নিহত হয়। জীবন বাঁচাতে গ্রাম ছেড়ে বাংলাদেশ সীমান্তে শরণার্থীদের ঢল নামে। ইতিমধ্যে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করছে জাতিসংঘ।

চলমান এ সংকটের মধ্যেই সম্প্রতি ভারতে অবস্থানরত প্রায় ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে চিহ্নিত করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর কথা ঘোষণা দিয়েছে দিল্লি। রাখাইন রাজ্যে সাম্প্রতিক অস্থিরতা ও রোহিঙ্গাদের নির্বাচারে হত্যার অভিযোগের মধ্যে ভারত সরকারের এ সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলাও হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক