,

উ. কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে চীন এবং রাশিয়াও এ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ফলে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

উত্তর কোরিয়া গত সপ্তাহে প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। উত্তর কোরিয়া থেকে কয়লা, সীসা ও সামুদ্রিক খাদ্য রপ্তানিকে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। আমেরিকার পক্ষ থেকে আনা এ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের সবাই ভোট দিয়েছে।

আমেরিকা গত সপ্তাহে এই প্রস্তাবে যেসব কঠোর ধারা যুক্ত করার ঘোষণা দিয়েছিল তা থেকে সরে আসার পরই চীন ও রাশিয়া এর পক্ষে ভোট দিতে রাজি হয়েছে। বাদ দেয়া ধারাগুলোর মধ্যে ছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে পুরোপুরি তেল নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির নেতা কিম জং-উনের সম্পদ বাজেয়াপ্ত করা।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে দেশটির কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য এর আগেও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উত্তর কোরিয়া এ পর্যন্ত ছয় দফা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত সপ্তাহে চালানো ষষ্ঠ পরমাণু অস্ত্রটি ছিল হাইড্রোজেন বোমা। এ ছাড়া, দেশটি গতমাসে এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা যায়। পিয়ংইয়ং বহুবার সরাসরি আমেরিকায় আঘাত হানার হুমকি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে