,

প্রধানমন্ত্রীর আগমনের সংবাদে উৎফুল্ল রোহিঙ্গারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন শুনে উৎফুল্লতা প্রকাশ করেছে সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। এতে যেন আলোর দিশা দেখছেন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীরা। তারা মনে করছেন প্রধানমন্ত্রী তাদের একমাত্র ভরসা ও অভিভাবক।

টেকনাফের নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের রংধুনু মডেল প্রাথমিক বিদ্যালয়ে হোছন আহমেদে সঙ্গে কথা হয়। প্রিয়.কম-কে তিনি বলেন, প্রধানমন্ত্রী আসবেন শুনে আমরা খুব খুশি। আমাদের আর পুশব্যাক করবে না। নিশ্চয় আমাদের মাথা গুজার ঠাঁই হবে।
আরেক রোহিঙ্গা শরনার্থী মুছা বলেন, আমাদের জন্মস্থান থেকে তাড়িয়ে দিয়েছে মিয়ানমারের প্রধানমন্ত্রী। আর এদেশের প্রধানমন্ত্রী দেখতে আসছেন, এটাতো অনেক আনন্দের সংবাদ। আমাদের আশা প্রধানমন্ত্রী আসলে আমাদের কষ্ট অনেকটা লাগব হবে।
এদিকে অং সান সুচি রোহিঙ্গাদের সঙ্গে কোনো আলোচনা নয় বলে ঘোষণা দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা।

সোমবার সকাল থেকে উখিয়াতে দেখা গেছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসবেন বলে মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে রোহিঙ্গাদের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে।
এদিকে সকালে কক্সবাজার জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। নিয়োজিত রয়েছেন, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শনে উখিয়ার কুতুপালংয়ে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৫ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত মিয়ানমার থেকে প্রায় ৩ লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে