কন্যা বানিয়ে যৌনসম্পর্ক, হানিপ্রীতের স্বামীর দীর্ঘশ্বাস!
আন্তর্জাতিক ডেস্ক :নামে এল মধু (হানি)। তাই সাধারণ এক গৃহবধূ থেকে হয়ে উঠলেন স্বঘোষিত ধর্মগুরু প্রবল প্রভাবশালী বাবা রাম রহিমের ছায়াসঙ্গিনী দত্তক-কন্যা। যার কথায় বাবা উঠতেন আর বসতেন! যার মন ভালো করতে সবকিছুই করতেন ধর্ষকবাবা।
নাম ছিল তার প্রিয়াঙ্কা তানেজা। সামাজিক পরিচয়ে ছিলেন আটপৌরে এক গৃহবধূ। তবে ঘটনাচক্রে কাছাকাছি আসেন প্রভাবশালী গুরু রাম রহিম গুরমীত সিংয়ের। এরপরই বদলে যায় নাম। নামের সঙ্গে যুক্ত হয় মধু। পরিচিতি হন হানিপ্রীত সিং নামে। বাবার সিং যুক্ত হয় তার নামের শেষে। আর তারপরই হয়ে উঠেন রাম রহিমের ক্ষমতাশালিনী ছায়াসঙ্গিনী। শুধু কি তাই, স্বঘোষিত ‘ঈশ্বর’ রাম রহিমের ‘বিশেষ আরাধ্য’ ছিলেন এই হানিপ্রীত।
প্রিয়াঙ্কা থেকে হানিপ্রীত
আজ থেকে নয় বছর আগের ঘটনা। গৃহবধূ প্রিয়াঙ্কা তানেজা রাম রহিমের কাছে এসেছিলেন শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণ চাওয়ার অভিযোগ করতে। ঘটনাচক্রে প্রিয়াঙ্কার স্বামী ছিলেন ওই ডেরারই কর্মী। বাবাও বিষয়টি জেনে গিয়েছিলেন। তাই তার মনোযোগের পুরো মাত্রাই পেয়ে গেলেন দেখতে সুন্দরী স্মার্ট প্রিয়াঙ্কা। ক্রমে ক্রমে বাবার কাছের মানুষ হয়ে উঠতে থাকলেন।
এক পর্যায়ে বাবা তাকে দত্তক নেয়ার প্রস্তাব দিলেন। প্রস্তাবে সাড়া দিলেন নজরকাড়া প্রিয়াঙ্কা। বাবা তার নাম পাল্টালেন। রাখলেন হানিপ্রীত ইনসান। কিছুদিনের মধ্যেই হানিপ্রীত নজরে এলেন সব ভক্তের। হানিপ্রীতের সঙ্গে বাবার সম্পর্কও ধীরে ধীরে রহস্যাবৃত হতে থাকলো।
এর মধ্যেই কয়েক লাখ অনুগামী নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয় হয়ে উঠলেন হানিপ্রীত। ওয়েবসাইটে নিজের পরিচয় দিলেন ‘পাপাজ এঞ্জেল‘ বলে। শুধু কি তাই? পাশাপাশি ফিলানথ্রোপিস্ট‚ ডিরেক্টর‚ এডিটর ও অ্যাকট্রেসও হয়ে উঠলেন। পরিচালনা ও অভিনয় করলেন তার বাবাকে নিয়ে তৈরি ছবি ‘মেসেঞ্জার অব গড: দ্য ওয়ারিয়র লায়ন হার্ট’তে।
দণ্ডপ্রাপ্ত হওয়ার আগে গত ১৫ অগাস্ট বাবার বয়স অর্ধশতক পূর্ণ হয়। জন্মদিনে বাবা গুরমীতকে শুভেচ্ছা জানান কন্যা হানিপ্রীত। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, তার জীবনের সব অন্ধকার দিক নাকি উজ্জ্বল করে তুলেছেন বাবা!
ডেরা থেকে স্ত্রীকে কেন ফিরিয়ে নিয়ে যাননি হানিপ্রীতের স্বামী? এমন প্রশ্ন বহুবার উঠেছে। এক্ষেত্রে হানিপ্রীতের স্বামী বিশ্বাস গুপ্তা যৌক্তিক জবাবও দিয়েছেন। বলেছেন, বহুবার চেষ্টা করেছি প্রিয়াঙ্কাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু বাবা তা হতে দেননি। শেষ অবধি হানিপ্রীত নিজেই আর ফিরতে চাননি আমার কাছে।
হানিপ্রীতের স্বামী বিশ্বাস গুপ্তা পুলিশের কাছে অভিযোগ করে জানিয়েছিলেন, নামেই দত্তক কন্যা‚ আসলে তার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত বাবা রাম রহিম গুরমীত।
এদিকে, চৌকস ছায়াসঙ্গিনী হানিপ্রীতের ওপর বাবা রাম রহিম এতোটাই নির্ভর ছিলেন যে, গ্রেপ্তারের পর বাবার ডেরার দায়িত্বও হানিপ্রীতই পাচ্ছেন বলে নিশ্চিত খরব প্রকাশ হয়। আর হানিপ্রীত বাবার এতোটাই অনিবার্য ছিলেন যে, কারাগারে রাতের শয্যাসঙ্গিনী হিসেবে তাকে পেতে প্রাণপণ চেষ্টা করে গেছেন।
তবে শেষ অবধি পুলিশ বাবার সেই অবৈধ চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। যদিও শেষ খবর হচ্ছে, বাবার শয্যাসঙ্গিনী থাকা অবস্থাতেই হানিপ্রীত পাকিস্তানের এক যুবকের সঙ্গে অভিসারে যেতেন। বাবার জেলে থাকাকালীন হানিপ্রীত কোনো এক যুবকের সঙ্গে পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক হন।











