,

ট্রাম্প-এরদোয়ানের ফোনালাপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে তুরস্কের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ন্যাটো জোটের সহযোগী দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে ট্রাম্প ও এরদোয়ানের মধ্যে আলোচনা হয়।

সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করায় ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত ফেতুল্লাহ গুলেনকে তুরস্কে না পাঠানোয় সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। কুর্দিদের ‘সন্ত্রাসী’ বলে মনে করে তুরস্ক কর্তৃপক্ষ। এদিকে ২০১৬ সালে এরদোয়ানকে উৎখাতে যে অভ্যুত্থানের চেষ্টা চালানো হয় তুরস্কে, তার জন্য ফেতুল্লাহ গুলেন দায়ী বলে মনে করে দেশটির সরকার। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাস করছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক