,

সু চিকে দালাই লামার চিঠি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে চিঠি লিখেছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা। ওই চিঠিতে তিনি শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতার ঘটনায় দালাই লামা উদ্বেগও জানিয়েছেন।

চলমান রোহিঙ্গা সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে দেশটির স্টেট কাউন্সেলরের প্রতি চিঠিতে আহ্বান জানিয়েছেন দালাই লামা।

চিঠিতে সু চি ও তার সহযোগী নেতাদের শান্তি ও সংহতির চেতনায় দেশটির জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের সব অংশের মানুষের কাছে যেতে আবেদন জানিয়েছেন দালাই লামা।

সু চিকে চিঠি লেখার আগে রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন দালাই লামা। তিনি রোহিঙ্গাদের ওপর হামলাকারীদের গৌতম বুদ্ধের পথ অনুসরণের আহ্বান জানান। দালাই লামা বলেন, মহামতী গৌতম বুদ্ধ অবশ্যই মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের সহায় হবেন।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দেশটির সরকারি বাহিনী ও কট্টরপন্থী বেসামরিক বৌদ্ধরা সহিংস দমন-পীড়ন চালাচ্ছে। তাদের নৃশংসতার মুখে রাখাইন থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রাখাইন রাজ্যে হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। জ্বালিয়ে দেয়া হয়েছে তাদের ঘরবাড়ি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক