সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিম পরমাণু বাহিনী গড়ছেন, যে কোনো মুহূর্তে হামলা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা শক্তির নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক মিসাইলের পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া। এমনকি, গত কয়েকদিন আগেও হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।

পরমাণু শক্তির পাশাপাশি আত্মরক্ষার প্রয়োজনে পরমাণু বাহিনী গড়ে তোলা হবে বলে ঘোষণা করা হয়েছে। পরমাণু বাহিনীর সক্ষমতা সংখ্যা ও মান উভয় দিক থেকেই বাড়ানো হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে কিমের বাবা সামরিক বাহিনীকে অগ্রাধিকার দেওয়ার নীতি অর্থাৎ ‘সনগান’ গ্রহণ করেছিলেন। এই নীতি সংস্কার করে ‘বাইউনংজিন’ বা অর্থনৈতিক ও পরমাণু উন্নয়ন নীতি গ্রহণ করলেন কিম। পিয়ংইয়ং ২০০৫ সালে নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে। ২০০৬, ২০০৯, ২০১৩, ২০১৬ এবং ২০১৭ সালে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

নতুন করে ফের মিসাইল ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি। এই ছবি ধরার পরেই সতর্ক আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপান বাড়তি সতর্কতা নিয়েছে। চলছে দফায় দফায় মহড়া। কিমকে ঠেকাতে দক্ষিণ কোরিয়ার মাটিতে মোতায়েন হচ্ছে আরও থাড মিসাইল সিস্টেম। যদিও এই সিস্টেম উত্তর কোরিয়ার মিসাইল রুখে দিতে সমর্থ হলেও পরমাণু বাহিনীকে কি রুখতে পারবে? অনেকের মতে, কিমের নতুন এই বাহিনীর শক্তি নিয়ে নাকি এখনও পর্যন্ত কোনও আন্দাজ নেই শক্তিধর দেশগুলির।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা