,

মিয়ানমারে ‘জাতি নির্মূল’ চলছে : জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে ‘জাতি নির্মূল’ অভিযান চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। সেখানে যে কায়দায় অভিযান চালানো হচ্ছে, তা পুরোপুরি জাতি নির্মূলের সংজ্ঞার আওতায় পড়ে।

জাতিসংঘের হিউম্যান রাইটস সংস্থার প্রধান জেইদ রাদ আল হুসেইন দাবি করেছেন, মিয়ানমারের উচিত রাখাইনে রোহিঙ্গাদের উপর এই নিষ্ঠুর ও বর্বর সামরিক অভিযান বন্ধ করা।

উল্লেখ্য, মানবাধিকার সংগঠনগুলো অনেক আগে থেকেই রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং মিলিশিয়া গ্রুপগুলো জাতি নির্মূল অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করে আসছিল। এবার খোদ জাতিসংঘ একই অভিযোগে অভিযুক্ত করল মিয়ানমারকে।

অন্যদিকে ব্রিটেনের ১৭৫ জন এমপি সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে যে চিঠি দিয়েছেন সেখানে তারা মিয়ানমার সৈন্যদের এমন নৃশংসতা ও নিপীড়ন বন্ধে উদ্যোগ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়ে মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া বন্ধেরও আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে পরিসংখ্যান বলছে, সম্প্রতি ৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাঁদের ফিরিয়ে নিতে কিছুতেই রাজি নয় মিয়ানমার।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধি ইয়াংহি লি জানিয়েছেন, এপর্যন্ত রাখাইন প্রদেশে চলা সংঘাতে প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার নিরীহ মানুষ। তাঁদের মধ্যে সিংহভাগই সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের। রোহিঙ্গা নিধনযজ্ঞে মৌন থাকায় সমালোচিত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী মায়ানমারের নেত্রী অং সান সুচি। তাঁর নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবিও উঠেছে। -বিবিসি

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে