,

৫ দিন ধরে বৃদ্ধ মা-বাবাকে কাঁধে নিয়ে বাংলাদেশে

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের আরকান রাজ্যে চলা সহিংসতায় জীবন নিয়ে পালিয়ে বাংলাদেশে ঢুকছে লাখ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা শরণার্থীদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে সীমান্তের বাতাস।

কেউ বৃদ্ধ বাবাকে নিয়ে এসেছেন, কেউ কাঁধে করে নিয়ে এসেছেন প্রতিবন্ধী বোনকে। কিন্তু এরই মাঝে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নজির গড়লেন এক রোহিঙ্গা।

তিনি আকিয়াবের মো. আয়ুব (২৫)। তবে তিনি একা আসেন নি। নিজ কাঁধে বয়ে নিয়ে এসেছেন গর্ভধারিণী মা ও জন্মদাতা বাবাকে। পাহাড়, জঙ্গল, ঝোঁপঝাঁড় পেরিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির চোখ ফাঁকি দিয়ে ৫ দিন ধরে বৃদ্ধ মা-বাবাকে কাঁধে নিয়ে উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তিনি।

বয়সের কারণে ৮০ বছরের বৃদ্ধ পিতা দুলু মিয়া খুব একটা হাঁটতে পারেন না আর ৬৫ বছরের বৃদ্ধ মা আছিয়া খাতুন অসুস্থ। তাই ছেলে আয়ুব ৫ দিন ধরে মা-বাবাকে কাঁধে নিয়ে বয়ে বেড়িয়েছেন সীমান্তের বিভিন্ন অঞ্চল। সীমান্তের গহীন জঙ্গল আর পাহাড়ে রাত কেটেছে তাদের। মিয়ানমার থেকে সাথে আনা সামান্য শুকনো খাবার বৃদ্ধ মা-বাবাকে খাইয়েছেন। দু’দিনের মাথায় ফুরিয়ে গেছে সংরক্ষিত খাদ্য। ক্ষুধার পীড়া সইতে না পেরে শুধু চোখের জল ঝরিয়েছেন তারা। সৃষ্টিকর্তার অসীম কৃপায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে কিছু লোক তাদের খাদ্য ও টাকা পয়সা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে জানান আয়ুব।

আয়ুব জানান, ‘অনেক কষ্ট ও ক্ষুধার যন্ত্রণা সহ্য করে ৫ দিন ধরে মা-বাবাকে কাঁধে বয়ে মায়ানমার থেকে বাংলাদেশ ঢুকেছেন তিনি। মিয়ানমার বাহিনী যখন একের পর এক গ্রাম পেট্টোল দিয়ে জ্বালিয়ে দিচ্ছিল, তখন তিনি মা-বাবাকে কাঁধে করে নিয়ে পালাতে থাকেন, ৫ দিন ধরে বিভিন্ন জঙ্গল পেরিয়ে অবশেষে উলুবনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে