সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেল ও পেট্রোলচালিত গাড়ি নিষিদ্ধ করছে চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডিজেল ও পেট্রোলচালিত সব ধরনের গাড়ি ও ভ্যানের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে চীন। দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে সোমবার বিবিসি এ খবর জানায়।

চীনের উপ শিল্পমন্ত্রী শিন গুয়োবিন জানান, এ বিষয়ে প্রাসঙ্গিক গবেষণাও শুরু হয়েছে। তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা এখনো স্থির হয়নি। এ পদক্ষেপের ফলে আমাদের দেশের গাড়ি তৈরি শিল্পে নিঃসন্দেহে বিরাট পরিবর্তন আসবে।

চীন চাইছে, ২০২৫ সালের মধ্যে তাদের দেশে যত গাড়ি বিক্রি হবে তার এক-পঞ্চমাংই যেন হয় ইলেকট্রিক ব্যাটারি কার বা প্লাগ-ইন হাইব্রিড কার। চীনা মন্ত্রী স্বীকার করেছেন, তাদের পরিকল্পনার ফলে অটোমোবিল শিল্পে একটা ‘উত্থালপাথাল’ হবে। চীনেরই পদক্ষেপের ফলে সে দেশে তেলের চাহিদার ওপরও প্রভাব পড়বে।

বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীন। গত বছরেও চীন দুই কোটি ৮০ লাখ গাড়ি তৈরি করেছে; যা সারা পৃথিবীর মোট গাড়ি উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশ।

চীনা মালিকানাধীন গাড়ি কোম্পানি ভলভো জুলাইয়ে ঘোষণা দেয়, ২০১৯ সাল থেকে তাদের সব নতুন মডেলে একটি বিদ্যুৎচালিত মোটর থাকবে। ভলভোর চীনা মালিক সংস্থা গিলি ২০২৫ সালের মধ্যে ১০ লাখ ইলেকট্রিক কার বিক্রিরও পরিকল্পনা করেছে। রেনোঁ-নিসান, ফোর্ড ও জেনারেল মোটরসের বিশ্বের প্রথম সারির গাড়ি-নির্মাতারা অনেকেই চীনে ইলেকট্রিক গাড়ি তৈরির প্রচেষ্টায় যুক্ত আছে।

দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন যেসব বিধিনিষেধ চালু হতে যাচ্ছে, তার আগে আকর্ষণীয় চীনা বাজারের একটি অংশ দখলের জন্য গাড়ি-নির্মাতারা অনেকেই মরিয়া।

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের পরই বিশ্বের যে দেশটি সবচেয়ে বেশি পরিমাণ তেল ব্যবহার করে – সেটি হল চীন। দূষণ ও কার্বন এমিশন রোখার চেষ্টায় ব্রিটেন ও ফ্রান্স ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, তারা ২০৪০ সালের মধ্যে সব নতুন ডিজেল ও পেট্রোল গাড়ি নিষিদ্ধ করতে চায়। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা