সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের প্রচেষ্টা যেখানে ব্যর্থ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ ও কাতারের মধ্যকার চলমান দ্বন্দ্ব মেটাতে এসে ব্যর্থ হরো মার্কিন প্রচেষ্টা। চলতি সপ্তাহে ট্রাম্প চলমান দ্বন্দ্ব মীমাংসার উদ্যোগ নেয়ায় কাতারের আমির ও সৌদি যুবরাজের সাথে ফোনে কথা বলেন এবং সংলাপে বসার বিষয়ে একমত হন। কিন্তু দু দেশের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতির ভাষা নিয়ে নতুন বিরোধ দেখা দেয়ায় সম্ভাব্য সংলাপের সিদ্ধান্ত বাতিল করে সৌদি আরব।

নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পই কাতারের আমির ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের মধ্যে সরাসরি ফোনালাপের ব্যবস্থা করেছিলেন এবং নিজের মধ্যস্থতায় এক সপ্তাহের মধ্যে তিক্ত দ্বন্দ্ব অবসানের অঙ্গীকার করেছিলেন। কাতার সঙ্কট এড়াতে আইএসকে ব্যবহার করেছে এমন মিথ্যা সংবাদ পরিবেশন করার কারণে নিউ ইয়র্ক টাইমস সৌদি আরবের রাষ্ট্রীয় গনমাধ্যমের সমালোচনা করেছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে কুয়েতের আমিরের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প কাতার ও সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, “আমি মনে করি আপনাদের খুব দ্রুত এ সমস্যার সমাধান করা উচিত।” এরপর তিনি সৌদি যুবরাজ ও কাতারের আমিরকে ফোন করে সমস্যা সমাধানের তাগিদ দেন এবং কাতারের আমির শেখ তামিম বিন আলে সানি ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ফোনালাপ করেন। ওই ফোনালাপে সংলাপে বসার সিদ্ধান্ত হয় কিন্তু পরে তা বাতিল করে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ’র দেয়া বিবৃতির কারণে সংলাপের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা