,

নারী শিক্ষা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন নারী শিক্ষা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশের অর্ধেকেরও বেশি নারী। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে  নারী শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়েছেন। স্কুল কলেজে নারী শিক্ষার উন্নয়নে উপবৃত্তির ব্যবস্থা করেছেন। নারীরা এখন উন্নয়নের অংশিদার। সমাজের প্রতিটি পেশায় নারীদের অবস্থান এখন দৃঢ়।  শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। পরে মন্ত্রী বিদ্যালয় চত্বরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

কুটি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার জীবন, এম জি হাক্কানি, কাজী আজহারুল ইসলাম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আইয়ূব আলী প্রমুখ। মন্ত্রী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ায় অংশ নেওয়া ৮৫ জন বিজয়ীর হাতে ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ওই বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন নির্মাণের আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে