,

নবজাতকের মুখে সাত দাঁত!

news-image

অনলাইন ডেস্ক : ছয় মাসের আগে সাধারণত শিশুর দাঁত ওঠে না। কিন্তু ব্যতিক্রম ঘটেছে ভারতের গুজরাটের এক মাস বয়সী এক নবজাতকের ক্ষেত্রে। একটি, দুটি নয়; সাতটি দাঁত ওঠে নবজাতকটির। এ কারণে ভালো করে মায়ের বুকের দুধও খেতে পাচ্ছিল না সে। চিকিৎসকেরা অবশ্য সফলভাবে অস্ত্রোপচার করে অসময়ে ওঠা দাঁতগুলো তুলে ফেলেছেন।

দাঁতের চিকিৎসক মিত রামাত্রি বিবিসিকে বলেন, নবজাতকটির জন্মের কিছুদিন পরই দাঁত ওঠে। মায়ের বুকের দুধ খেতে সমস্যা হচ্ছিল তার। তখন নবজাতকের বাবা-মা তাকে শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। ওই চিকিৎসক নবজাতককে রামাত্রির কাছে পাঠান। দুই ধাপে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম ধাপে চারটি দাঁত তোলা হয়। পরের অস্ত্রোপচারে বাকি তিনটি দাঁত তোলা হয়।

নবজাতকটি বর্তমানে ভালো আছে এবং খাওয়া-দাওয়ায় তার কোনো সমস্যা নেই বলে জানালেন মিত রামাত্রি। একই সঙ্গে আশ্বস্ত করলেন, ভবিষ্যতে স্বাভাবিক প্রক্রিয়াতেই দাঁত উঠবে তার।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক