,

আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে নবনির্মিত ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের (নর্থ) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এ পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি। এর ফলে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ।

ভিডিও কনফারেন্স উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়েজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০১১ সালের ১ নভেম্বর একনেকের বৈঠকে অনুমোদন দেয়া হয় আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (নর্থ) প্রকল্পের। এ প্রকল্পে অর্থায়ন করেছে এশিয় উন্নয়ন ব্যাংক ও ইসলামি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে