,

মিয়ানমারে জঘন্য সহিংসতা বন্ধ চায় অ্যামনেস্টি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর জঘন্য সহিংসতা বন্ধের দাবি জানালো যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হলাইংয়ের কাছে কয়েকটি দাবি জানিয়েয়ে সংস্থাটি।

দাবিগুলো হচ্ছে- প্রথমত, চলমান সহিংস সামরিক অভিযান ও মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, রাখাইন রাজ্যে জাতিসংঘ প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও মানবাধিকার পর্যবেক্ষকদের অবাধ ও নির্বিঘ্নে প্রবেশ করার সুযোগ দিতে হবে। তৃতীয়ত তাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এসব দাবির কথা উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়, মিয়ানমারে চলমান সহিংসতার কারণে গেল দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখান থেকে আড়াই লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। খবর পাওয়া গেছে, মিয়ানমার নিরাপত্তা বাহিনীর হাতে সেখানে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, রাখাইন রাজ্যে গ্রামের পর গ্রাম পুড়ে খাগ হওয়ার দৃশ্য।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, মাছ ধরার নৌকায় করে সাগর ও নদী পাড়ি দিয়ে অনেকে বাংলাদেশে পালিয়ে আসছে। এটি করতে গিয়ে অনেকে তাদের জীবন ঝুঁকির মুখে ফেলছে। এ সময় তাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হামলা চালায় বলে শরণার্থীরা নিশ্চিত করেছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, রাখাইন রাজ্যের পাহাড়ে হাজারো মানুষ যার বেশির ভাগই রোহিঙ্গা, অসহায় ও নিরুপায় অবস্থায় পড়ে আছে। সেখানে তাদের জন্য নেই জীবন রক্ষার ন্যূনতম কোনো উপকরণ। কেননা ওই এলাকায় বেসরকারি সংস্থা ও মানবাধিকার সংস্থাগুলোর যাওয়ার অনুমতি নেই।

এবারই যে প্রথম রোহিঙ্গারা দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে, এমনটা নয়। গত বছরও তাদের কাছে রোহিঙ্গারা নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে। অনেককে তুলে নিয়ে যাওয়া হয়। অনেকের বাড়িঘর ও সম্পত্তি পুড়িয়ে দেয়া হয়।

অ্যামনেস্টি জোর দিয়ে বলছে, ‘আমরা মিয়ানমারের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে রোহিঙ্গাদের বিরুদ্ধে এ ধরনের জঘন্য সহিংসতা চালিয়ে যেতে দিতে পারি না।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে