,

আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট নতুন ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news-image

সন্তোষ সূত্রধর , আশুগঞ্জ থেকে॥ ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ”এই শ্লোগানে বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পানা গ্রহন করেছে। এরই অংশ হিসাবে ২০২১ সালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর উৎপাদন ৩ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ। নতুন করে জাতীয় গ্রীডে যোগ হয়েছে ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) নামে আরো একটি ইউনিট। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রে মোট ১১টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাড়িয়েছে ১৮‘শ মেগাওয়াটেরও বেশী। রোববার সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই নতুন পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট(নর্থ) ইউনিটের নির্মাণ কাজ ২০১৪ সালের ২এপ্রিল শুরু হয়। এডিবি, আইডিবি, জিওবির আর্থিক ঋন সহায়তায় ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর নিজস্ব তহবিল থেকে মোট ২৫৯০ কোটি টাকা ব্যয়ে ৩৮ মাসের মধ্যে এই ইউনিটের নির্মান কাজ শেষ করা হয়।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এস এম সাজ্জাদুর রহমান জানান, রোববার সকালে ঢাকা গনভবন থেকে আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) ইউনিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ