,

অর্থ আত্মসাৎ মামলায় এলজিইডি কর্মচারী আটক ১০দিনের রিমান্ডের আবেদন

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাকরি দেয়ার নাম করে প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় জাকির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের রাজমঙ্গলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক জাকির নিজেকে  হবিগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) একজন কর্মচারী বলে দাবী করেন। তিনি উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়,  জেলার কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা আমেনা বেগম মাহ্ফুজা নামে এক নারীকে এলজিইডি অফিসে চাকরি দেওয়ার নাম করে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কয়েক দফায় ছয় লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন জাকির।
আর আরও জানায়, ইতোপূর্বে জাকির ভুয়া নিয়োগপত্র দিয়ে আমেনাকে রাঙামাটি পাঠায়। নিয়োগপত্র ভুয়া বুঝতে পেরে অবশেষে  আমেনা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে জাকিরকে আটক করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: মোশারফ হোসেন তরফদার আটকের বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, আটকৃত জাকিরকে ১০দিনের চেয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ