,

দীর্ঘ নখে বিশ্ব রেকর্ড ভাঙলেন মার্কিন নারী

news-image

অনলাইন ডেস্ক : দুই দশক ধরে হাতের নখ জিইয়ে রেখে ২০১৮ সালের গিনেস বুকে নাম লিখিয়েছেন টেক্সাসের নেইল আর্টিস্ট আয়ানা উইলিয়ামস।

নখ নিয়েই কারবার আয়ানার। নেইল আর্টিস্ট হিসেবে নখের উপর রাজ্যের কারুকার্য ফুটিয়ে তুলতে জুড়ি নেই তার । আয়ানার ২ হাতের নখ এক করলে উচ্চতা দাড়ায় ১৮ ফুট ১০.৯ ইঞ্চি। তার প্রতিটি নখ প্রায় ২ ফুটের কাছাকাছি।

তবে মজার ব্যাপার হলো , আয়ানার বুড়ো আঙ্গুলের নখও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সবচেয়ে খাটো ব্যক্তির উচ্চতার চেয়ে বড়। তার বুড়ো আঙ্গুলের নখের উচ্চতা ২ফুট ২.৭ ইঞ্চি আর গিনেসে নাম লেখানো খাটো ব্যক্তির উচ্চতা মাত্র ১ফুট ৯.৫ ইঞ্চি।

নখ বড় রাখার টিপস হিসেবে ডেইলি মেইলে দেওয়া এক সাক্ষাতকারে আয়ানা জানান, নখের যত্নের চেয়ে বড় কোন কথা নেই। নখের জন্যই বাসন মাজা বা কাপড় কাচার মতো ভারি কাজ তিনি করেন না। এমনকি ঘুমানোর সময়ও বালিশে ঠিক ভাবে নখ রেখে খেয়াল করে ঘুমান তিনি।

বড় নখের প্রধান সমস্যা সম্পর্কে বেশ কৌতুক করে প্যান্ট পরার কথা উল্লেখ করেন আয়ানা। নিউ ইয়র্ক পোস্ট

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক