সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সিগারেট খাওয়া কমলেও গাঁজা সেবন বাড়ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শুনলে আশ্চর্য হবেন যুক্তরাষ্ট্রের এখন গাঁজাসেবনকারী ২৪ মিলিয়ন। মানে প্রায় আড়াই কোটি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে সিগারেট খাওয়া কমলেও বাড়ছে গাঁজাসেবনকারীর সংখ্যা। পূর্বে ২৫ বছরের অধিক বয়সী মানুষদের মধ্যেই এ প্রবণতা বেশি ছিল। তবে বর্তমানে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের গাঁজার প্রতি আগ্রহ বাড়ছে। এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ড্রাগ ও স্বাস্থ্য অধিদপ্তর।

গত ৪০ বছরের মধ্যে গাঁজাসেবনকারীদের মধ্যে কল্কি ব্যবহার ২৫ শতাংশ বেড়েছে। ওয়াশিংটন, কলারাডো, আলাস্কা, ওরেগন এবং নেভাদায় এখন প্রকাশ্যেই গাঁজার পট বিক্রি হয়। ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটসের মতো কিছু অঙ্গরাজ্যে গাঁজাবিক্রি বৈধতা দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, গাঁজার কারণে অন্যান্য নেশাজাতীয় পদার্থ সেবনের পরিমাণও বাড়ছে।

গত বছর নেশার কারণে নানা রোগে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬৪ হাজার মানুষ। জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, ভিয়েতনামের যুদ্ধে যতো আমেরিকান মারা গেছে এ সংখ্যা তার চেয়ে বেশি। ভিয়েতনামের যুদ্ধে মারা গিয়েছিল ৫৮ হাজার ২২০ জন আমেরিকান। এবং সড়ক দুর্ঘটনায় যতো মানুষ মারা গেছে নেশার কারণে মারা গেছে তার তিনগুণ। যুক্তরাষ্ট্রে ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২২ হাজার ৪৪১ জন।

এমন বিপুল সংখ্যক মানুষের জীবন হুমকির সম্মুখীন হওয়া সত্তে¡ও যুক্তরাষ্ট্রে গাঁজা সেবন বন্ধ করার তেমন আইনি প্রয়োগ নেই। ওবামার আমলে আইনি কঠোরতা থাকলেও বর্তমান ট্রাম্প সরকারের সময় তা অনেক শিথিল হয়ে গেছে। দ্য হিল

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা