,

রোহিঙ্গাদের ওপর সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সেখানে ত্রাণকর্মীদের প্রবেশের অনুমতি দিতে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার আল জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নওয়ার্ট গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘রাখাইনে গণহারে রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেওয়া, নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বেসামরিক লোকজনের হামলাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে বড় ধরনের বাস্তুচ্যুতি ঘটেছে।’

তিনি বলেন, ‘আমরা মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর ওপর রক্তক্ষয়ী হামলার ফের নিন্দা জানাই। একই সঙ্গে স্থানীয় লোকজনের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর আরও হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো আমরাও আহ্বান জানাই।’

গত ২৫ আগস্ট রাখাইনে কয়েকটি তল্লাশিচৌকিতে বিদ্রোহীদের হামলার জের ধরে দমন অভিযান শুরু করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এরপরই সেনাদের নির্যাতন ও সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামে। জাতিসংঘের হিসেবে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া সহিংসতার পর থেকে বাংলাদেশে এ পর্যন্ত ২ লাখ ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে।

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রি অং সান সু চি দাবি করেছেন, তার সরকার রাখাইন রাজ্যের প্রত্যেককে রক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তিনি রাখাইনে নির্যাতনের শিকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে কোনো কিছু বলেননি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে