,

কাতারের সঙ্গে সৌদি জোটের ‘যুদ্ধ’ শেষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিয়েছে সৌদি জোট। কুয়েতের আমির এ সম্পর্কে বলেছেন, আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাতারের যুদ্ধের যে হুমকি তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে। প্রায় তিন মাস ধরে কাতারের উপর অবরোধ আরোপ করেছিল আরব বিশ্বের চার দেশ।

কাতার সংকটে মধ্যস্ততাকারী দেশ হিসেবে কাজ করেছে কুয়েত। দেশটির আমির শেইখ সাবাহ আল আহমেদ আল সাবাহ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেইখ সাবাহ বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে আমরা যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করেছি। এদিকে, এক যৌথ বিবৃতিতে সামরিক হস্তক্ষেপ বন্ধে কুয়েতের আমিরের এমন বক্তব্যে দুঃখ প্রকাশ করেছে অবরোধ আরোপ করা দেশগুলো।

ওই বিবৃতিতে বলা হয়েছে, সামরিক পদক্ষেপ নেয়া হয়নি এবং কোনো পরিস্থিতিতে নেয়া হবেও না।

গত জুনের ৫ তারিখে কাতারের ওপর অবরোধ আরোপ করে আরব বিশ্বের চার দেশ সৌদি আরব, আরব আমিরাত, মিসর এবং বাহরাইন।

কাতারের সঙ্গে আকাশসীমা এবং জলসীমা বন্ধ করে দেয় দেশগুলো। বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দেশ কাতারে যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটিও রয়েছে।

ইরানের ওপর সমর্থন এবং সন্ত্রাসবাদে অর্থ সহায়তার অভিযোগ এনে কাতারের ওপর অবরোধ আরোপ করেছিল আরব বিশ্বের দেশগুলো।

বৃহস্পতিবার ওই একই কথার পুণরাবৃত্তি করেছে দেশগুলো। তাদের দাবি কাতার এখনও সন্ত্রাসবাদে অর্থ সহায়তা দিচ্ছে এবং অন্য দেশের অভ্যন্তরীন বিষয়ে নাক গলাচ্ছে।

যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কিছু দেশ এখনও বিভিন্ন সন্ত্রাসী সংঠনকে অর্থায়ন করছে। এক্ষেত্রে একাধিক দেশ দায়ী। কিছু দেশ সন্ত্রাসবাদে বিশাল অর্থায়ন করছে।

কাতারের আমিরের সঙ্গে ফোনে আলাপ করেছেন ট্রাম্প। কাতার সংকট সমাধানে একমাত্র উপায় হচ্ছে সন্ত্রাসবাদে সমর্থন ও অর্থ সহায়তা বন্ধ করা। যৌথ বিবৃতিতে ট্রাম্পের এমন দৃঢ় বক্তব্যের প্রশংসা করা হয়েছে।

শেইখ সাবাহ বলেছেন, তিনি কাতারের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। সেখানে কাতার স্বেচ্ছায় প্রতিবেশি দেশগুলো যে দাবি জানিয়েছিল সেই ১৩ দাবি নিয়ে আলোচনার ইচ্ছা পোষণ করেছে। এর আগে কাতারের ওপর ১৩টি দাবি চাপিয়ে দিয়ে আরব বিশ্বের দেশগুলো বলেছিল, কাতার এসব দাবি মেনে নিলেই তাদের ওপর থেকে অবরোধ তুলে নেয়া হবে।

শেইখ সাবাহ বলেন, ‘আমরা জানি ১৩টি দাবিই মেনে নেয়া হবে না। বিশেষ করে কাতারের সার্বভৌমত্বে আঘাত হানতে পারে এমন কিছু মেনে নেবে না কাতার। তবে এর মধ্যে প্রধান কিছু দাবি মেনেই সমস্যার সমাধান করা হবে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে