,

যুবলীগ নেতা মহি ভাইয়ের পিতার ইন্তেকাল

news-image

ফারুক আহমেদ, বাঞ্ছারামপুর ব্রাক্ষণবাড়িয়া (প্রতিনিধি) : বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামের কৃতিসন্তান মহিউদ্দিন আহমেদ মহির পিতা আফতাব উদ্দিন আহমেদ (৯৫) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুম আফতাব উদ্দিন ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারি সচিব, ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বাঞ্ছারামপুরের ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। মরহুম আফতাব উদ্দিন আহমেদকে আজ ঢাকার টিকাটুলী জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবস্থানে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ