,

‘ট্রাম্প আমার স্ত্রী নন, আমিও তার স্বামী নই’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণে আপনি কেন হতাশ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন বললেন, ‘ট্রাম্প আমার স্ত্রী নন, আমিও তার স্বামী নই’। মঙ্গলবার চীনে ব্রিকস সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবটা এমন ভাবেই দিলেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমি যেমন রাশিয়ার স্বার্থে কাজ করছি। ট্রাম্প তেমনি আমেরিকার জাতীয় স্বার্থে কাজ করছেন। তবে আমি আশাবাদী যে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক সমস্যা নিরসনে সমঝোতায় পৌঁছাতে পারেন। ট্রাম্পকে ইমপিচড করা হলে রাশিয়ার অনুভূতি কেমন হবে, এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলাটা রাশিয়ার জন্য পুরোপুরি ভুল হবে।

২০১৭ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। নির্বাচনী প্রচারে পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। পুতিনও ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা করেন। দুই জনের সম্পর্ক নিয়ে মার্কিন রাজনীতিতে নানা সন্দেহ আছে। পুতিনই ট্রাম্পকে নির্বাচনে জিতিয়ে এনেছেন বলে অভিযোগ আছে। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রুশ শিবিরে উচ্ছ্বাস দেখা গিয়েছিল। তার প্রশংসা করে পুতিন বলেছিলেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন। খবর কলকাতা টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক