,

মিয়ানমারের রাষ্ট্রপতির ওয়েবসাইট হ্যাক করল সাইবার ৭১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা মুসলিমদের উপর সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে মিয়ানমারের রাষ্ট্রপতির ওয়েবসাইটে হ্যাক করেছে বাংলাদেশি ইথিকাল হ্যাকিং গ্রুপ- সাইবার ৭১।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার হ্যাকারদের সঙ্গে একজোট হয়ে মিয়ানমারের প্রেসিডেন্ট (http://www.president-office.gov.mm), তথ্য মন্ত্রণালয় (http://www.moi.gov.mm), কেন্দ্রীয় ব্যাংক (http://www.cbm.gov.mm) এবং প্রভাবশালী কোম্পানি এম কে গ্রুপের অফিসিয়াল (http://www.mkgroup.com.mm/aboutus.php) ওয়েবসাইটে আক্রমণ চালিয়ে সাইট ডাউন ও হ্যাক করেছে সাইবার-৭১।

বুধবার এম কে গ্রুপের ওয়েবসাইটটি হ্যাক করার পর সাইবার-৭১ ফেসবুকে একটি পোস্টে জানায়, তারা লঙ্ঘন করেছিলো আমাদের আকাশ সীমা, আমরা লঙ্ঘন করলাম তাদের সাইবার স্পেসের সীমা। মায়ানমার কেন্দ্রীয় ব্যাংক, প্রেসিডেন্ট অফিশিয়াল, তথ্য মন্ত্রণালয়, কোম্পানি, মিডিয়ার ওয়েবসাইট আক্রান্ত… খেলা চলছে, চলবে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৫ আগস্ট দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলায় মিয়ানমারের ১১ জন পুলিশ নিহত হওয়ার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেনা অভিযানে কমপক্ষে চার শতাধিক রোহিঙ্গা নিহত হওয়ার পর আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ এটাকে গণহত্যা হিসেবে অভিহিত করছে। রাখাইন রাজ্য থেকে লক্ষাধিক রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তারা অভিযোগ করছেন, মিয়ানমারের সেনা অভিযানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, ধর্ষণ এবং বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে