সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী নয়, হানিপ্রীতকে দেখতে চান রাম রহিম

news-image

অনলাইন ডেস্ক : দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরুমিত রাম রহিম স্ত্রীর সঙ্গে নয় বরং সাক্ষাৎ করতে চেয়েছেন তার কথিত পালিত কন্যা হানিপ্রীত ইনসানের সাথে।

কারা কর্তৃপক্ষের কাছে ১০ জনের সঙ্গে সাক্ষাতের যে নাম তিনি দিয়েছেন সেই তালিকাতেই এ ঘটনা দেখা গেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়।

রাম রহিম জানিয়েছেন, তালিকার ওই দশ জনের সঙ্গেই দেখা করতে চান তিনি। তার প্রথমেই রয়েছে হানিপ্রীত ইনসানের নাম। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই তালিকায় নেই রাম রহিমের স্ত্রী হরজিৎ কৌরের নাম।

তালিকায় রয়েছেন গুরমিতের মা নসিব কৌর, ছেলে জসমিত ইনসান, নাতনি হুসানপ্রীত ইনসান, মেয়ে অমরপ্রীত ইনসান এবং চরণপ্রীত ইনসান, নাতি শান-ই-মিত এবং রুহ-ই-মিত, ডেরার চেয়ারপার্সন বিপাসনা এবং দান সিংহের নাম।

আনন্দবাজার পত্রিকা বলছে, প্রথম দিন জেলে যাওয়ার সময়ও হানিপ্রীতের সঙ্গেই রাত্রিবাস করতে চেয়েছিলেন রাম রহিম। তবে সেই সময় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বাবার ‘আবদার’ খারিজ করে দেওয়া হয়েছিল

পুলিশ জানিয়েছে, ডেরার চেয়ারপার্সন বিপাসনা ছাড়া রাম রহিমের দেওয়া তালিকার বেশির ভাগই পলাতক। রাম রহিম জেলে যাওয়ার পর থেকেই ডেরা ছেড়েছেন তার পরিবারের বেশির ভাগ সদস্যই। এরমধ্যেই হানিপ্রীতের নামে জারি হয়েছে লুক আউট নোটিশ। তাকে খুঁজতে রাজ্য জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সিরসার পুলিশ সুপার অশ্বিন শেনভি জানিয়েছেন, রাম রহিমের পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এখনও পর্যন্ত বাবার দেওয়া নামের তালিকা খতিয়ে দেখতে পারেনি কারা কর্তৃপক্ষ।

দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় গত ২৫ আগস্ট দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে। এরপর নেওয়া হয় রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে।

পরে ২৮ আগস্ট রাম রহিমকে দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা